ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জাতীয়

সিপাহিরাই জিয়াউর রহমানকে জনতার কাতারে নিয়ে এসেছিলেন: চসিক প্রশাসক

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ব্যারাক থেকে জনতার কাতারে নিয়ে আসা হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।
৭ নভেম্বর(শনিবার) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শাহাদাত হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিপ্লব উদ্যান থেকেই ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ‘উই রিভোল্ট’ ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরদিন ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। দেশের জন্য যুদ্ধ শেষে একজন সৈনিক হিসেবে তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহিরা তাঁকে জনতার কাতারে নিয়ে আসেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
তিনি বলেন, সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের অভ্যুদয় ঘটে। জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক, গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। তাঁর শাসনামলে সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ সুগম হয়।
শাহাদাত হোসেন আরও বলেন, জিয়াউর রহমান কৃষি, তৈরি পোশাকশিল্প ও মানবসম্পদকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনকে এগিয়ে নিতে বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমান কাজ করছেন।
তারেক রহমানের কর্মতৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি দেশ পরিচালনায় নতুন কর্মসংস্কৃতি গড়ে তোলার বার্তা দিচ্ছেন। নির্ধারিত সময়ের পাশাপাশি রাত পর্যন্ত অফিস করে তিনি সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ উপলক্ষে মহানগর বিএনপির পক্ষ থেকে রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.