ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জাতীয়

সিউলে সংহতি দিবসে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো: ইসমাইল জবিউল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল জবিউল্লাহ বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অবিস্মরণীয় ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা এবং আত্মনির্ভরশীলতার পথ তৈরি হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ওপর ভিত্তি করে দেশ আজ নতুন এক গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণেই সরকার কাজ করছে।
কোরিয়ার উন্নয়ন মডেলের প্রশংসা করে তিনি বলেন, কারিগরি শিক্ষা, শিল্পায়ন ও প্রযুক্তির ক্ষেত্রে কোরিয়ার সাফল্য অনুসরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ লক্ষ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি প্রেরণে জোর দেন তিনি। একই সাথে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি সর্বস্তরের জনগণকে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন পেশাজীবী এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.