ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

পাবনায় ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পাবনায় বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতা ডা. আহমেদ মোস্তফা নোমানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
পাবনা শহরের শালগাড়িয়া গোডাউন মোড় এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। এতে বিভিন্ন পেশাজীবী, ছাত্রদল, যুবদল ও সাধারণ নেতাকর্মীসহ শত শত মানুষ অংশ নেন। হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং নানা ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন চারপাশ। পরে র‍্যালিটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়ক হয়ে গোপালপুর জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে ড্যাব নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, তা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.