ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনা জেলা বিএনপির শোভাযাত্রা

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনা জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৭ নভেম্বর পাবনা জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রবীণ বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় এমপি শিমুল বিশ্বাস বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ, মানুষের শান্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
দলীয় পতাকা উত্তোলন, ঐতিহাসিক আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.