ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

পাবনা

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে পাবনার চাটমোহরে তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
​আজ রবিবার ৮ নভেম্বর পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এসময় এমপি রুমা বলেন, এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের এ উদ্যোগের সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার সঙ্গে জরিপ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.