ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

তিন দিন পর গাংমারী খালের মুখে মিলল নিখোঁজ সাবিতের মরদেহ

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো ১৯ বছর বয়সী সাবিত খানের মরদেহ। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দলের সম্মিলিত অভিযানে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে গাংমারী খালের মুখ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সাবিত খান (১৯) নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে নিখোঁজের দিন থেকেই ধারাবাহিকভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এমবি মেহরিমা নামের একটি কান্ট্রি বোট থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে তৎপরতা বাড়ানো হয়। পরে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দলের সমন্বিত প্রচেষ্টায় গাংমারী খালের মুখ থেকে সাবিতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর মরদেহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
নিখোঁজের পর থেকে টানা তিন দিন নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সম্মিলিত উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। অবশেষে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দলের প্রচেষ্টায় সাবিতের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.