ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

লক্ষ্মীপুর

রায়পুর হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় হারানো ৫ বছরের শিশু উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মো. মেহেদী হাসানকে দ্রুত তৎপরতায় উদ্ধার করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে পরিচয় নিশ্চিত করে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসেছিল শিশু মেহেদী হাসান। একপর্যায়ে মায়ের অজান্তে সে সবার চোখের আড়ালে চলে যায়। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে তার মা নাজমুন নীলা বেগম উদ্বিগ্ন হয়ে কান্নাকাটি শুরু করেন।
বিষয়টি নজরে আসার পর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
পরে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. পলাশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটির পরিচয় এবং অভিভাবকত্ব যাচাই করা হয়। দুপুর দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার মা নাজমুন নীলা বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া শিশু মেহেদী হাসান রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মৃত আলী আহমদ ও নাজমুন নীলা বেগম দম্পতির সন্তান।
শিশুটিকে উদ্ধারে দায়িত্ব পালন করেন এপিসি মো. জাহাঙ্গীর হোসেন (আইডি নং-৪৯০৮৮) এবং আনসার সদস্য মো. হযরত আলী (আইডি নং-৪৩৯৪৯)।
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তার মা ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.