ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

লক্ষ্মীপুর

শেষ বিদায়ে মানুষের ঢল, রাজনীতির ঊর্ধ্বে হারুনুর রশিদের প্রতি ভালোবাসা

লক্ষ্মীপুরের রায়পুরে সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ হারুনুর রশিদের জানাজায় সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ভুলে তাঁকে শেষবারের মতো বিদায় জানাতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জানাজায় অংশ নিতে মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। একপর্যায়ে পুরো মাঠে শোকাহত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানাজায় ইমামতি করেন আওলাদে রাসুল তাহের ইজ্জদ্দিন আল জাবেরী।
এর আগে মরহুমের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের অবদান স্মরণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ এবং চরপাতা মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মজনুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে দ্বিতীয় জানাজার পর নিজ বাড়ির সামনের মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার চরপাতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, হারুনুর রশিদ ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি রায়পুর উপজেলার চরপাতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পাঁচবার।
তাঁর শেষ বিদায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ স্থানীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক পরিচয়ের বাইরেও মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও কর্মময় জীবনের স্মৃতি যে অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, জানাজায় উপস্থিত মানুষের ভিড় যেন তারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.