ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় তিনটি পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে অভিযান চালানোর প্রস্তুতি নেয় বিজিবি। পরে নৌকা থেকে কয়েকজন ব্যক্তি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়াবনের ভেতরে অবস্থান নেন।
এ সময় স্পিডবোট নিয়ে বিজিবির একটি টহল দল এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি চালান। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে অগ্রসর হয়। একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তা পানিতে রেখে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আজুমানপাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ রমজান আলী (১৮) নামে একজনকে আটক করা হয়। রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামে আরেকজনকে আটক করে বিজিবি।
তিনটি অভিযানে মোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবি অধিনায়ক জানান, মাদক চোরাচালান প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.