ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

শিশুদের বিজ্ঞানমনস্ক ও মানবিক নাগরিক হিসেবে গড়তে হবে: চসিক প্রশাসক

শিশুদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল, পরিবেশ সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আগামী দিনের বাংলাদেশ ও চট্টগ্রামের নেতৃত্ব দেবে আজকের শিশুরা। তাদের হাত ধরেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দোহা ইন্টারন্যাশনাল স্কুলের স্কুল অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘সাইন্স ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শহরকে সুন্দর ও টেকসই করতে হলে নাগরিকদের মধ্যে সেই শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। চট্টগ্রাম শুধু জনপ্রতিনিধি বা প্রশাসকের শহর নয়, এটি সবার। নগরীকে নিজেদের মনে করতে পারলেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যার অন্যতম কারণ নাগরিকদের অসচেতনতা। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, বোতল ও ডাবের খোসা ফেলার কারণে নালা-নর্দমা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব বর্জ্যে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ঘটে। বাসাবাড়ি ও সড়কের বর্জ্য শেষ পর্যন্ত খাল হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। তাই নদী রক্ষা, পাহাড় কাটা বন্ধ ও পরিবেশদূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
ফুটপাত দখল প্রসঙ্গে চসিক প্রশাসক বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, ব্যবসা পরিচালনার জন্য নয়। উচ্ছেদ অভিযান চালানোর পরও আবার ফুটপাত দখল হয়ে যায়। শুধু প্রশাসনের অভিযানে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য নাগরিকদেরও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিউমার্কেট এলাকায় হকারদের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করলে তাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন ও গ্রিন কর্নার চালু করে গাছ লাগানো এবং বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন স্কুল হেলথ কার্ড ও স্কুলভিত্তিক স্বাস্থ্য কার্যক্রম চালু করেছে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কোথায় ময়লা ফেলতে হবে, পচনশীল ও অপচনশীল বর্জ্য কী এবং পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী রাখার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আলোকিত মানুষ তৈরি সম্ভব নয়। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি গুরুজনদের সম্মান, মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়িত্ববোধ শেখাতে হবে। বিজ্ঞানমনস্কতার সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে।
বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ড শিক্ষার্থীদের নতুন কিছু করার সাহস জোগায় উল্লেখ করে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। তবে ফলাফল নিয়ে হতাশ না হয়ে জ্ঞান অর্জন, নতুন কিছু শেখা এবং নিজেদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত।
দোহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র স্কুলের ফাউন্ডার্স চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও ড. ইয়াসির আরাফাত। এ সময় মোহাম্মদ আবদুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.