ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

রাজনীতি

লক্ষ্মীপুরের রায়পুর ৮ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা অবহেলিত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের মূল্যায়ন এবং নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি উপস্থাপিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব শফিকুল আলম আলমাস এবং রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নূরে হেলাল মামুন।
সভায় ৮ নং ওয়ার্ড যুবদলের নতুন কমিটিতে দায়িত্বপ্রত্যাশী নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। এ সময় অনেক নেতাকর্মী বিগত দিনের রাজনৈতিক প্রতিকূলতার কথা তুলে ধরে জানান, দীর্ঘ সময় মামলা-হামলা, হয়রানি ও নানা চাপের কারণে অনেকে নিজ বাড়িঘরে স্বাভাবিকভাবে বসবাস করতে পারেননি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে সভায় উল্লেখ করেন।
প্রধান অতিথি এবিএম জিলানী বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মীদের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপকর্ম করার কোনো সুযোগ নেই। যারা সাংগঠনিক দায়িত্ব পাবেন, তাদের সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করতে হবে।
সভায় অন্যান্য বক্তারাও বলেন, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে। নতুন নেতৃত্ব নির্বাচনে ত্যাগ, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি তরুণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
কর্মীসভায় স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.