ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮

“আটক ১৭ মোটরসাইকেল, জরিমানা সাড়ে ৭৭ হাজার টাকা”

​কক্সবাজার শহর ও পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টার এই অভিযানে দুই ছিনতাইকারী, ১৪ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটকের পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
​বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
​পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট সংলগ্ন বইল্যাপাড়া এলাকার তানজিব হাসান বাপ্পি (৩০) এবং রামু উপজেলার রশিদনগর এলাকার মো. আল আমিন (২২)। এদের মধ্যে তানজিব হাসানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও চোরাই মালামাল গ্রহণ সংক্রান্ত একটি মামলা এবং ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে।
​অভিযানে গ্রেপ্তার ১৪ মাদকসেবী হলেন- নাসির উদ্দিন (৩৫), মো. মজিবুল হক (২৭), আবু তালেব (২৫), মো. নাসির (২৪), গিয়াস উদ্দিন (২০), মোশারফ হোসেন জয় (৩৫), আব্দুল হাকিম (২২), আবুল হাশেম (৪৫), মো. জাহাঙ্গীর আলম (২৬), রায়হান সিকদার (১৯), সাকিব (২০), ওমর ফারুক ওরফে বাবু (১৯), তৌহিদুল ইসলাম (২৩) এবং মো. শিহাব (১৮)। তাঁরা কক্সবাজার সদর, উখিয়া, চকরিয়া, মহেশখালী ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। পাশাপাশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি মো. রেজাউল করিম ও মোহাম্মদ রফিক আহমদকেও গ্রেপ্তার করা হয়েছে।
​অন্যদিকে, সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিচালিত অভিযানে ১৭টি মোটরসাইকেল আটক করে পুলিশ। এর মধ্যে ১৬টি যানের বিরুদ্ধে প্রসিকিউশন (মামলা) দাখিল করে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করা হয়েছে।
​কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূলে শহর ও ইউনিয়ন পর্যায়ে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.