ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পাবনা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

পাবনার বেড়া উপজেলায় সংবাদ প্রকাশের জেরে আরিফ খান নামের এক সাংবাদিককে মোবাইল ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতি বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে তাকে এসব হুমকি দেয়া হচ্ছে। ইতোমধ্যে এসব হুমকির অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন এ সাংবাদিক। নিরাপত্তা চেয়ে সাঁথিয়া থানায় দায়ের করেছেন সাধারণ ডায়েরীও। জিডি নং ৫৬৯।
ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদ” এর বেড়া-সাঁথিয়া উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিকতার শুরু থেকেই বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতা ও ঝুঁকি নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে আলোচিত সব সংবাদ করে এসেছেন আরিফ খান। তার করা একাধিক সংবাদ বিভিন্ন সময় প্রতিদিনের সংবাদের প্রথম ও শেষ পাতাতেও প্রকাশ পেয়েছে। সাহসী ও অনুসন্ধানী এসব সংবাদের জন্য উপজেলা ও জেলার সাংবাদিকদের কাছেও তিনি ভিন্নভাবে পরিচিত। সম্প্রতি বেড়া উপজেলায় স্কুল ফিডিংয়ে অনিয়ম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের করা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে হওয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবার প্রসঙ্গেও ভিন্ন ভিন্ন সংবাদ করেন সাংবাদিক আরিফ। এসব সংবাদ প্রকাশ নিয়ে সরাসরি ও ফোন সহ বিভিন্ন মাধ্যমে সাংবাদিক আরিফের ওপর হুমকি ধামকি ও চাপ প্রয়োগের চেষ্টা করা হয়। তবুও এসব সংবাদ প্রকাশ করেন এ সাংবাদিক। সবশেষ বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় চিকিৎসা সংশ্লিষ্ট সনদ ও অনুমোদন ছাড়া কবিরাজির নামে হালিম কবিরাজের অপচিকিৎসার বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করেন আরিফ। তথ্য সংগ্রহের সময় তাকে ম্যানেজের চেষ্টা করেও ব্যর্থ হন কথিত ওই কবিরাজ। পরে ভোক্তা অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের কথিত চেম্বার সিলগালা করা হয়। এসব সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন নাম্বার থেকে ফোনকল সহ ক্রমাগত সাংবাদিক আরিফকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।
এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বলেন, এর আগেও আমি অসংখ্য আলোচিত রিপোর্ট করেছি। সেগুলো বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধ নিয়ে। সেগুলোর ক্ষেত্রেও বিভিন্ন সময় চাপ এসেছে। কিন্তু এই তিনটি সংবাদ করার পর থেকে অতিরিক্ত চাপে ফেলার চেষ্টা করা হয়েছে। সবশেষ ফোনকল সহ বিভিন্নভাবে রাস্তায় ফেলে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা করার হুমকিও দেয়া হচ্ছে। যার কল রেকর্ড আমার কাছে রয়েছে। কয়েকটি ফেইসবুকে প্রকাশও পেয়েছে।
তিনি বলেন, আমার করা সংবাদ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সেটি আইনিভাবে মোকাবিলা করতে পারেন। সেটি করছেন না। উল্টো হুমকি ধামকি দিয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে। কারণ অন্যায়কারীরা দেখেছেন- প্রতিটি বিশেষ করে সবশেষ করা তিনটি সংবাদের প্রতিটির ক্ষেত্রেই ঘটনা তদন্তে কমিটি হয়েছে। তদন্তে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছেন। তাহলে সত্য তথ্য প্রকাশ করা কি আমার অন্যায়? এজন্য আমাকে নিরাপত্তাহীনতায় ভূগতে হবে? এভাবে তো সাংবাদিকতা করা যায় না। আমি আমার নিরাপত্তা চাই।
সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই ও বেড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন এবং আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাঁধন বলেন, সাংবাদিক আরিফ সম্পর্কে সবাই জানেন। তার সাহসী রিপোর্টে অনেক অন্যায় অনিয়মের প্রমাণ মিলেছে। সাংবাদিকদের কাজই এটা, অনিয়ম তুলে ধরা। তার জন্য এভাবে সরাসরি ধারাবাহিকভাবে হুমকি দেয়া দু:খজনক। ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে। প্রশাসনকে আহ্বান জানাই, এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনুন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। কাল বিলম্ব হলে মানববন্ধন সহ কঠোর আন্দোলনে নামবে সাংবাদিকরা।
এছাড়া পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম বলেন, সাংবাদিকের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। অন্যায় অনিয়মের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশবাসীর সামনে তুলে ধরা। সেটি করতে গিয়ে সাংবাদিকরা যেনো আক্রান্ত না হন এটি প্রশাসনকে দেখতে হবে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে, দ্রুতই হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরী করেছেন। হুমকিদাতাদের শনাক্তে কাজ করছে গোয়েন্দা ও থানা পুলিশ। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.