ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, থানায় টাকায় উল্টো  সমঝোতার প্রস্তাব!

চট্টগ্রামের বহদ্দারহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিনব কায়দায় পরিকল্পিতভাবে  ঢুকে আপন ভাইসহ চারজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কাঠ ব্যবসায়ী আজিজ উদ্দিন। এ ঘটনায় মামলা করতে থানায় গেলে মামলা না নিয়ে ১০ হাজার টাকায় সমঝোতার প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর। পরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করেছেন ওই ব্যবসায়ী।
গত ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নগরের শুলকবহর এলাকার মেসার্স আজিজ ডোর নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। দোকানের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে তিনজন ব্যক্তি দোকানে প্রবেশ করেন। প্রায় দুই মিনিট পর সেখানে আসেন আজিজ উদ্দিনের আপন ভাই আজিম উদ্দিন। ভুক্তভোগীর অভিযোগ, এরপর চারজন মিলে তাঁকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা জানান, আজিজ উদ্দিনকে মারধরের একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জড়ো হন। এ সময় তিনজন পালিয়ে গেলেও আজিম উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। পরে আহত আজিজ উদ্দিনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পরদিন মামলা করতে পাঁচলাইশ থানায় যান আজিজ উদ্দিন। তাঁর অভিযোগ, থানার সেকেন্ড অফিসার মামলা গ্রহণ না করে উল্টো ১০ হাজার টাকায় বিষয়টি সমঝোতার প্রস্তাব দেন। পরে থানায় মামলা না হওয়ায় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে নালিশি আবেদন করেন তিনি। এতে আজিম উদ্দিনসহ চারজনকে আসামি করা হয়েছে। আবেদনে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ উল্লেখ করা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আজিম উদ্দিন বলেন, কথা-কাটাকাটি থেকে একটু হাতাহাতি হয়েছে।
অন্যদিকে, মামলা না নেওয়া ও ১০ হাজার টাকায় সমঝোতার প্রস্তাবের অভিযোগের বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি তিনি জিজ্ঞাসাবাদ করে দেখবেন। অভিযোগকারীকে পুনরায় থানায় যাওয়ার জন্য বলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.