ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

রোয়াংছড়িতে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ও অকৃতকার্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা অনুষ্ঠান

বান্দরবানের রোয়াংছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পূর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বেসরকারি সংস্থা পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি৫০৩-এর উদ্যোগে প্রকল্পের মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রকল্পের অন্তর্ভুক্ত শিশু, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মী রেমসামময় বমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা ও মংচসিং মারমা, রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কান্তি দাশ এবং সহকারী শিক্ষক রোয়ালকিম বম।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং ভালো ফল অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন অতিথিরা।
রোয়াংছড়ি কলেজ প্রভাষক উহাইসিং মারমা বলেন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারলেও হতাশ হওয়ার কিছু নেই। নিয়মিত অধ্যয়ন, সঠিক পরিকল্পনা, শিক্ষকদের পরামর্শ ও অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো ফলাফল করতে সক্ষম হবে। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে এ ধরনের দিকনির্দেশনামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন

শেয়ার করুনঃ

© All Rights Reserved.