ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

স্বাস্থ্য

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

‘ডায়াবেটিসে দেরি নয়, এখনই ব্যবস্থা নিন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রায়পুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি শেষে রায়পুর ডায়াবেটিস সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর ডায়াবেটিস সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, মো. মুক্তার হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন এবং সমিতির মেডিকেল অফিসার চিকিৎসক মো. মেহেদী হাসান।
এ সময় সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, রোগীদের সেবা প্রদানের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ। রায়পুর ডায়াবেটিস সমিতি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে চিকিৎসক মো. মেহেদী হাসান (এমবিবিএস, সিসিডি-বারডেম) রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজকেরা জানান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সময়মতো চিকিৎসা গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস ও সচেতন জীবনযাপনের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.