ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কক্সবাজার

কক্সবাজারে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরুকে ফুলেল সংবর্ধনা

“আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফর”

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁরা মন্ত্রীকে স্বাগত জানান এবং তাঁর সফরের সফলতা কামনা করেন।
সফরসূচি অনুযায়ী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজারে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ বিভাগের (ফিন্যান্স ডিভিশন) আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
শনিবার সম্মেলনের প্রথম দিনের কার্যক্রমে অংশ নেওয়ার পর রবিবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনের কার্যক্রমেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে রবিবার বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন মন্ত্রী।
অর্থ ও পরিকল্পনামন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.