ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

২ বছর স্কুলে অনুপস্থিত, তবুও নিয়মিত বেতন তুলছেন পিএমখালীর শিক্ষক জাকিয়া

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তার বিরুদ্ধে দীর্ঘ দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ২৩ অক্টোবর এনটিআরসিএর মাধ্যমে কৃষিশিক্ষার শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। মাতৃত্বকালীন ছুটির পর অসুস্থতার কথা বলে দীর্ঘদিন কর্মস্থলে না এলেও তাঁর নামে নিয়মিত এমপিওভুক্ত বেতন উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ছুটির অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা কর্মকর্তার (ডিইও) বক্তব্যে বড় ধরনের অমিল পাওয়া গেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা ইয়াছমিন জানান, শিক্ষিকার ছুটির আবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা হয়েছিল এবং বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশনের মাধ্যমে তাঁকে বেতন দেওয়া হচ্ছে। তবে জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাঁর কাছে কোনো ছুটির আবেদনও জমা পড়েনি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটি নেওয়ার কথা স্বীকার করলেও দীর্ঘ অনুপস্থিতি ও বেতন বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
পরিস্থিতি খতিয়ে দেখতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউএনও জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.