ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

এসআরবি-১৫ ও ৭-এর যৌথ অভিযানে পতেঙ্গার হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজারে আটক

চট্টগ্রামের পতেঙ্গায় দায়ের করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. রামিম (২১)। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে। এ হত্যা মামলায় তিনি এজাহারনামীয় ১ নম্বর আসামি বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা মডেল থানায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-৭, সিপিএসসি, পতেঙ্গা যৌথভাবে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, মামলার প্রধান আসামি রামিম কক্সবাজার জেলায় অবস্থান করছেন। পরে দুই ইউনিটের সমন্বয়ে অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি মানিব্যাগ ও নগদ ২২৭ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং আন্তঃইউনিট সমন্বয়ের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.