ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পরিবেশ 

সিআরবি রক্ষায় সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে: ডা. মাহফুজুর রহমান

চট্টগ্রামের প্রাণপ্রকৃতি ও ঐতিহাসিক নিদর্শন সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) রক্ষায় সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান।
বিশ্ব রেল দিবস উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সিআরবি মুক্তিযুদ্ধ স্মারক চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এস্টেট অফিসার মো. জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান, লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে ডা. মাহফুজুর রহমান বলেন, “সিআরবি বর্তমানে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চলীয়)-এর মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঐতিহাসিক এই ভবনটির আশপাশে রয়েছে উঁচু-নিচু পাহাড়, শতাব্দীপ্রাচীন বিশাল গাছপালা এবং আঁকাবাঁকা পথ। নাগরিক ব্যস্ততা থেকে দূরে মুক্ত বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় একটি স্থান এবং প্রকৃতির প্রাণকেন্দ্র। চট্টগ্রামের এই প্রাণকেন্দ্র ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে।
রেল দিবসের ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর ১৫ নভেম্বর রেল দিবস হিসেবে পালন করা হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর এ অঞ্চলে প্রথম রেল যোগাযোগ শুরু হয়েছিল। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে দীর্ঘ উপেক্ষার পর ২০২০ সাল থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে রেল দিবস পালন শুরু করে।
সিআরবি ভবনের ঐতিহাসিক পটভূমি বর্ণনা করে ডা. মাহফুজুর রহমান উল্লেখ করেন, ১৮৭২ সালে ব্রিটিশ আমলে আসাম-বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর হিসেবে ঐতিহাসিক সিআরবি ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো অনুযায়ী, প্রতিটি প্রধান রেলওয়ে কোম্পানির সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তাকে ‘এজেন্ট’ বলা হতো, যা পরবর্তীতে মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার পদে রূপ নেয়। সিআরবির প্রথম এজেন্ট ছিলেন জন স্ট্র্যাচন। পরবর্তীতে ভেরন উডস এবং জি. আনসন বেইলি প্রমুখ ব্যক্তি সিআরবির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এম নুরুল হুদা চৌধুরী, এ কে এম মোসলেম উদ্দিন, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, ইশরাত জাহান ফারিয়া, সমাজকর্মী নুর মোহাম্মদ এবং আবদুল মান্নান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সিআরবি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখানে আগত ভ্রমণপিপাসুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.