ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পরিবেশ 

শিবপুরে পরিত্যক্ত ডোবা সংস্কারে উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

নরসিংদীর শিবপুর পৌরসভা এলাকার একটি জনবহুল সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত ডোবা এবং ময়লার ভাগাড় পরিষ্কার করে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া এই ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর পৌরসভার ব্যস্ততম ইটাখোলা-মঠখোলা সড়কের (বান্দারদিয়া ডিসি রোড) পাশেই দীর্ঘদিন ধরে একটি ডোবা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। এর ফলে তীব্র দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রবে চরম ভোগান্তি পোহাতে হতো পথচারী ও স্থানীয় বাসিন্দাদের, যা এলাকার স্বাভাবিক পরিবেশকেও মারাত্মকভাবে দূষিত করছিল।
​জনদুর্ভোগের বিষয়টি নজরে আসার পর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান স্থানটিকে পরিচ্ছন্ন ও জনবান্ধব করে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে ডোবা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে জায়গাটি পরিষ্কার করার কাজ চলছে।
​প্রশাসন সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতার পাশাপাশি ডোবার চারপাশ সংস্কার করে সাধারণ মানুষের হাঁটাচলার সুব্যবস্থা করা হবে। এছাড়া স্থানটির সৌন্দর্যবর্ধন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চারিপাশে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে।
​এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ডোবাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছিল এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল। তাই জনস্বার্থে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
​উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.