ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য, শিক্ষা ও ক্যাম্পাস

কোটা বিরোধী আন্দোলন: আগুন জ্বালিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মত কোটা বিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় কাঠের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে মহাসড়কের উভয় পার্শ্বে তিব্র যানজটের সৃষ্টি হয়।ছবি বহমান বাংলা

      ছবি বহমান বাংলা 

কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে অবস্থান নেয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কের অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের দুই পার্শ্বে কাঠের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে দুপুর ২টা পর্যন্ত অবস্থান করে তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে “আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”- ইত্যাদি স্লোগান দেয়।

    ছবি বহমান বাংলা 

পরে দুপুর ২টার দিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ও বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা করে ওইদিনের মত আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে ফুটবল খেলা করতে দেখা যায়। উল্লেখ্য, সারাদেশে কোটা সংস্কার ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.