ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে প্রবাসীর মৃত্যু 

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭ টার দিকে শার্শার সদর ইউনিয়নের চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান হাবিব শার্শা ইউনিয়নের চটকাপোতা এলাকার জিহাদ আলীর ছোট ছেলে।সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী সুমি আক্তার দেখে পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান

শেয়ার করুনঃ

© All Rights Reserved.