ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য, ভোলা

নুরুল ইসলাম নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় ভোলায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিতে ভোলা জেলার কৃতি সন্তান নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল করে ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল।

ভোলা জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর উদ্যোগে ১৩ জুলাই, শনিবার সকাল ১১ টায় ভোলা জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় নয়ন কে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী।

আনন্দ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন মনির, লুকূ চৌধুরী, এবি এস সালাম, যুগ্ম সম্পাদক শফি, কামাল মোল্লা, দফতর সম্পাদক হারুন অর রশিদ সুমন, জেলা সেচ্ছাসেবক দল নেতা বশার চৌধুরী, ভোলা সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, আলাউদ্দিন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মনজুর সহ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন’কে সাধারন সম্পাদক করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.