ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ভোলা

দৌলতখানে আইএফআইসি ব্যাংকের অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে

আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” স্লোগান কে ধারন করে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। অদ্য ১৫ জুলাই বেলা ১২.৩০ ঘটিকার সময় আর্থিক সঞ্চয় করাকে প্রধান্য দিয়ে দৌলতখান মহিলা কলেজের হলরুমে দৌলতখান মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছে । দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবের হাসনাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উপস্থাপক, আইএফআইসি ব্যাংক ভোলা বাংলাবাজার উপশাখার অফিসার মোঃ আশরাফ আলী বলেন আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যত।এছাড়াও অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ভোলা জেলা শাখার অপারেশন ম্যানেজার মোঃ তাজুল ইসলাম বক্তব্য প্রদান করেন।মোঃতাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন আর্থিক সঞ্চয় করার অভ্যাস আগে থেকেই শুরু করা উচিত।তাঁর বক্তব্যে ব্যাংকের নূতন হিসাব খোলা সহ অধিক মুনাফা অর্জন সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন।

অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্য করেই মুলত অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।শিক্ষার্থীদের আর্থিক সঞ্চয় করার উৎসাহ প্রদান কালে তিনি বলেন তোমাদের উচিৎ অল্প হলেও সঞ্চয় করা।তোমাদের বাড়িতে বাবা মা ও আত্নীয় স্বজনকে সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করবে।

আইএফআইসি ব্যাংক পিএলসি, দৌলতখান উপশাখার ইনচার্জ মোঃ কামরুজ্জামান শাকিলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতখান মহিলা কলেজের শিক্ষক, শিক্ষিকা,শিক্ষার্থী, কর্মচারী ও মিডিয়ার ব্যক্তি বর্গ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.