ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য, নরসিংদী

নরসিংদীতে পলাশে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর জয় মৃধা (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) সকালে পলাশ উপজেলার পারলিয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয় মৃধা ওই গ্রামের ফজর আলী মৃধার ছেলে ও পারলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জয় মোবাইলে রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার খোঁজ না পেয়ে বুধবার সকালে থানা পুলিশের স্মরনাপন্ন হয় পরিবার। এদিকে বুধবার দুপুরে স্থানীয়রা প্রতিবেশি রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোঁপে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে পোড়াধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না দুর্ঘটনা তা ময়না তদন্তের পর জানা যাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.