ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

কোটা সংস্কার আন্দোলনে একদফা দাবি নিউমার্কেট এলাকা ‘ব্লকড’

সারাদেশে চলছে ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন একদফা দাবিতে নিউমার্কেট এলাকা ‘ব্লকড’। পূর্বঘোষিত ‘বিক্ষোভ কর্মসূচি’ পালন করতে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে মোড়ে মোড়ে বিভিন্ন স্থানে আ.লীগের শান্তি সমাবেশের কর্মসূচি ধারাবাহিকতায় বিক্ষোভ প্রতিবাদ লক্ষ করা যায়। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সামনে রেখে যারা সহিংস ও সংঘর্ষ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীরা কোতোয়ালী, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলী রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুলিশ বলছে, সতর্ক অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি বুঝেই নেবে ব্যবস্থা।

শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নিউমার্কেট মোড়ে জড়ো হতে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন।

এদিকে শনিবার নগরের লালখান বাজার মোড়, বহদ্দারহাট, দুই নম্বর গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন মোড়ে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা দেশজুড়ে চলা নৈরাজ্যের প্রতিবাদ জানান। সমাবেশ থেকে দেশবিরোধী নানা অপতৎপরতায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।’

আগামী রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা রয়েছে আন্দোলনকারীদের। এর আগে, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.