ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে, শিক্ষা ও ক্যাম্পাস

জামালপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশ ও বিরোধীপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটেছে  এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) সকালে প্রথমে আন্দোলনকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। এ সময় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবির ব্যারিকেড ভেঙে তারা বিরোধীপক্ষের সাথে মুখোমুখি হয়। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, আমরা চেয়েছিলাম আমাদের থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করুক। কিন্তু তারাই আমাদের ব্যারিকেড ভেঙে চলে গেছে। আমরা আগে শক্তি প্রয়োগ করিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.