ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

রংপুরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক কাউন্সিলরসহ নিহত ৪

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী-লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ,ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এ সময় রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা ও তার ভাগনেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুরে এ ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।কাউন্সিলর হারাধন রায় হারা রংপুর মহানগর আওয়ামী লীগের পরশুরাম থানা কমিটির সভাপতি।রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া পৃথক ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন।এ নিয়ে এখন পর্যন্ত রংপুরে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধ-শতাধিক।এদিকে রংপুর মহানগরীতে আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এ ছাড়াও বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।#

শেয়ার করুনঃ

© All Rights Reserved.