ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

বেলকুচি উপজেলা ৬ নং বড়ধুল ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত

বেলকুচি উপজেলা ৬নং বড়ধুল ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নে বিজয় মিছিল করছে সাধারণ জনগণ। এর আগে বড়ধুল ইউনিয়নে বিভিন্ন স্থান ও এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা।

বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে বড়ধুল ইউনিয়নে সর্বস্তরের জনগণ।

পরবর্তিতে বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নে বিভিন্ন এলাকায় সৈরাচার সরকারের পতনের খুশিতে মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষ।

আনন্দ মিছিলে নিয়ে আসা লোকজন বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি করে হত্যা করেছে সাধারণ শিক্ষার্থীসহ নানান বয়সে মানুষ জনকে মনে হয়েছিল আবারও স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধ জয়ের আনন্দ পেয়েছি শেখ হাসিনার পতন হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.