ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য, দেশজুড়ে

পুলিশ মহাপরিদর্শককে অব্যাহতি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

 নিজস্ব প্রতিবেদক:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শককে অব্যাহতি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

এর আগে বিকেলে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের নিষ্ঠুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। এতে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার আক্রমণের শিকার হয় পুলিশ। শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ছাড়লে বিভিন্ন থানায় ও পুলিশের স্থাপনায় হামলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.