ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

রাজনীতি

ইসলামপুর উপজেলা বিএনপি’র শান্তি সমাবেশ

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮আগষ্ট) ইসলামপুর উপজেলার ঐতিহাসিক বটতলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
তিনি বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেয়। ভারত থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে প্রত্যাখ্যান করে। তিনি আরো বলেন, আমাদের শান্তিপ্রিয় ইসলামপুর উপজেলায় কোন সহিংসতা-ভাংচুর-চাঁদাবাজি যেন না ঘটে। পুলিশ ভাইয়েরা আমাদের অতিথি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, প্রভাষক নুরে আলম মনি, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, আওয়াল সরকার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাষ্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুব বিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুূুদুজ্জামান লুলুসহ আরো অনেকে।
এসময় উপজেলা, পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.