ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জামালপুর

ইসলামপুরে পরিষ্কার পরিচ্ছন্নতায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

জামালপুরের ইসলামপুরে ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এই কার্যক্রমে অংশ নেন। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গন, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ, অডিটোরিয়াম চত্বর সহ আশেপাশের বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ও বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাতে গøাভস পড়ে, মুখে মাস্ক দিয়ে, ঝাড়ু দিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এসব পরিষ্কার করেন। শিক্ষার্থীরা ময়লা আবর্জনা পড়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন অপরিষ্কার জায়গাগুলো।
ক্লিন আপ বাংলাদেশ ইসলামপুর উপজেলার প্রধান সমন্বয়ক আবির হাসান বলেন, ‘বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে বাংলাদেশ গড়ার উদ্যোগে এই কাজে নেমেছি। আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ফারহানা ফারুক বলেন, ‘আমরা ইসলামপুর উপজেলার সাধারণ শিক্ষার্থীরা এইখানে ঐক্যবদ্ধ হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সব রাষ্ট্রীয় স্থাপনার ক্ষতি হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.