ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বেলকুচিতে দেশের বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলার উন্নতিকল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নতিকল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামের সকল ময়মুরুব্বি ও বিশিষ্ট সমাজ সেবকদের সাথে নিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় করেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী ও এনায়েতপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ,কেন্দ্রীয় বিএনপির ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।

আমীরুল ইসলাম খাঁন আলিম হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের কঠোর নিরাপত্তা দেওয়ার আহবান জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যদি হাঙ্গাদাঙ্গা চালিয়ে ডাকাতি করার চেষ্টা করেন তাকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিন। কেউ যেন দেশের সম্পদ নষ্ট করে রাজনৈতিক পরিস্থিতি বিতর্কিত করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে বলেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন, দেশের এই আতংক মুহূর্তে দলের পরিচয় দিয়ে আপনাদের ভয়ভীতি দেখিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন আমি তার সাংগঠনিক ব্যবস্থা নিবো এমনকি দলিও ভাবেও তার উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই প্রতিজ্ঞায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড তামাই, রাজাপুর,সমেশপুর, কাজিপুরা সহ বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপি নেতাকর্মীদের দিয়ে জনগনের জানমাল ও বিভিন্ন মন্দিরে যেন কোন প্রকার ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.