ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ড প্রেস ক্লাব নির্বাচন সভাপতি মেহেদী ও সম্পাদক মনির নির্বাচিত

চট্টগ্রাম: সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক ইনকিলাব প্রতিনিধি সুলাইমান মেহেদী হাসান সভাপতি ও খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এম কে মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে প্রেস ক্লাবের হলরুমে সকল সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

এরপর গোপন ব্যালটের মাধ্যমে শুরু হয় ভোটগ্রহণ। ক্লাবের সদস্যরা স্বাধীন ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল হোসেন। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করেন আরও দুই নির্বাচন কমিশনার। তারা হলেন, আইনজীবী শাহাদাত হোসেন ও সাংবাদিক জাহিদুল ইসলাম রুমন।

নির্বাচনে সদস্যদের সর্ব্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হন সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সীতাকুণ্ড প্রতিনিধি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাংবাদিক এম কে মনির। পরে সদস্যদের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সীতাকুণ্ডে বৈষম্য বিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠা, অবাধ ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতকরণ, পেশাগত মানোন্নয়ন এবং সিন্ডিকেট ও চাটুকারি সাংবাদিকতার কবল থেকে সীতাকুণ্ডবাসীকে মুক্ত করাই হবে তাদের অঙ্গিকার।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.