ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বেনাপোলে দেশের বিভিন্ন মিডিয়া ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে বেনাপোলে শার্শা উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার (২১ আগষ্ট) বেনাপোল কাস্টমস হাউজের সামনে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়াও দেশের সকল গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,বেনাপোল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি বকুল মাহবুব, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক জামাল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষি, নাভারন প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলার আহমেদ আলী শাহীন, শার্শা প্রেসক্লাবের সেক্রেটারি নাগরিক টিভির ওসমান গনি।

বন্দর প্রেসক্লাবের সেক্রেটারি আজিজুল হক, সিনিয়র সাংবাদিক দেবুল কুমার দাস, ইনডিপেনডেন্ট টিভির আব্দুর রহিম, এস এ টিভির নাসির উদ্দিন, দৈনিক বাংলার রাশেদুজ্জামান রাসু, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন হোসাইন, নাভারণ প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, মানববন্ধনে সাংবাদিক ইকরামুল ইসলাম বলেন, অবিলম্বে গণমাধ্যমকর্মীদের সংবাদ পরিবেশনে অবাধ স্বাধীনতা সহ সাংবাদিক নিরাপত্তা আইন পাশ করতে হবে। দেশের প্রতিটি সেক্টরে তথ্য আইনের সঠিক ব্যবহার করেত অন্তবর্তকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.