ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বেলকুচিতে পৌর সভার নব নিযুক্ত প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর থেকেই দেশের প্রতিটি উপজেলার চেয়ারম্যান ও পৌর সভার মেয়র তারা সবাই কর্ম স্থলে যোগ না দিয়ে ঘা ডাকা দিয়ে আত্মগোপনে চলে যায়, এতে ভোগান্তিতে পরে সেবা নিতে আসা সাধারণ জনগন, এমতাবস্থায় প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর সভার মেয়র হিসেবে অতিরিক্ত দায়িত্বে যোগদান করেন লিটুস লরেন্স চিরান।

তিনি পৌর মেয়র হিসেবে যোগদান করে পৌর সভার সকল কাউন্সিলর ও অন্যান্য অফিস কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় করেন।
পরে তিনি পৌর সভার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
এসময় তিনি কাউন্সিলরদের উদ্যেশে বলেন, আমি আপনাদের সাথে বেলকুচি পৌর সভার সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক সেবা দিতে চাই, এতে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, আপনারা আমার কাছে এমন কিছু আশা করবেন না যা আমি পূরণ করতে ব্যার্থ হই, সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করবো যোগদানের প্রথম দিনই এমন প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার দুপুরে ২১ শে আগষ্ট পৌর সভার হলরুম মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, পৌর সভার কাউন্সিলর মোঃ আলম প্রামানিক, ইকবাল রানা, মাহবুবুল আজাদ তারেক, মোন্নাফ মোল্লা, মহিলা কাউন্সিলর স্বর্না খাতুন, বেলকুচি পৌর কর্মকর্তা সিআই আলমগীর হোসেন, প্রকৌশলী কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান, সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা, হিসাব রক্ষক মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.