ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

মারিশ্যা (২৭ বিজিবি)’র বন্যার্তদের খাবার,চিকিৎসা, ঔষধ বিতরণ

মোহাম্মদ মাসুদ

বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক রাঙামাটির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) দায়িত্বে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ, চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

অদ্য ২৪ আগস্ট (শনিবার) দায়িত্বাধীন বাঘাইছড়ি উপজেলার আয়নামতি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যাদুর্গত ৩৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান
মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান, এএমসি এর তত্ত্বাবধানে বাইতুশ শরফ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পুরুষ-১৬, মহিলা-৫৯ এবং শিশু-৬৭ জনসহ মোট ১৪২ জন রোগীকে জরুরি চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ আজিমুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.