ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য, চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলায় বন্যার ভয়াবহ অবস্থা

চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই এবং ফটিকছড়ির অবস্থা খুবই খারাপ। সোনাগাজী দিয়ে যা পানি ঢুকতেছে তা মিরসরাই দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে পানি কমার নাম নেই, পানির মাত্রা ধীরে ধীরে বাড়ছে। অনেকের ঘর ডুবে গেছে পানিতে। এখানে বিভিন্ন সংগঠন কার্যক্রম চালালেও প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দি মানুষের পানি এবং খাদ্যের অভাব দেখা দিয়েছে।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অবস্থা খুবই শোচনীয়। হালদা নদীর পাড় ভেঙে অঞ্চলগুলোতে বন্যা বিশালাকার ধারণ করেছে। বাড়িঘর পানিতে ডুবে গেছে। মানুষ আশ্রয় নিচ্ছে আশ্রয় কেন্দ্র গুলোতে। ফটিকছড়ি ভূজপুরের নারায়ণহাট সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকার একটি। অঞ্চলটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

উপরোক্ত উপজেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলগুলোতে তেমন কোনো টিম যায়নি ত্রাণসামগ্রী নিয়ে। ওদের দরকার ত্রাণ, শুকনো খাবার, পড়নের কাপড় ও মোমবাতি। বর্তমানে এসবের খুবই সংকট রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠন ও মানুষজন ত্রাণ নিয়ে আসলেও তারা এই অঞ্চলগুলোতে পৌঁছে দিতে পারে নি। তাদের প্রয়োজনীয় খাবার পানি যোগান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের সহায়তা করুন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.