ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সীতাকুণ্ডে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের নিচে জগ লাগিয়ে গাড়ি মেরামত করার সময় হঠাৎ জগ ছুটে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মো. ফারুক (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক ঢাকা কেরানীগঞ্জের আলিমুদ্দিনের ছেলে।

জানা যায়, সকালে মহাসড়কের পাশে গাড়ি রেখে নিচে জগ লাগিয়ে গাড়ি মেরামত করছিলেন চালক মো. ফারুক। হঠাৎ জগটি সরে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে সীতাকুণ্ডস্থ কুমিরা হাইওয়ে থানার পুলিশ গাড়ির নিচে চাপা পড়া চালকের লাশ উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল হাকিম আজাদ বলেন, সড়কের পাশে ট্রাক রেখে গাড়ির নিচে জগ লাগিয়ে মেরামতের কাজ করছিলেন চালক, এসময় হঠাৎ করে জগটি নির্ধারিত স্থান থেকে সরে গেলে গাড়িতে চাপা পড়েন তিনি।

খবর পেয়ে আমরা তাৎক্ষণিক লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.