ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

আসামীসহ আগ্নেঅস্ত্র গুলিসহ আটক ১:টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

মোহাম্মদ মাসুদ
বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে একজন আসামীসহ ০১ টি দেশীয় তৈরী এলজি, ০৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালী খোসা উদ্ধার
৩ নভেম্বর (রবিবার) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ০১ টি দেশীয় তৈরী এলজি, ০৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি গুলির খালী খোসা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ আলম (২৯), পিতা-হাবিবুর রহমান, ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প, ব্লক-জি/৭, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস বলেন, ০৩ নভেম্বর এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-১৬ হতে আনুমানিক ৬০০ গজ উত্তর-পশ্চিম দিকে শামছুলের ঘের নামক এলাকা নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক ১৬২৫ ঘটিকায় টহলদল একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির চলচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হলে টহলদল তাকে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার নিকট হতে ১টি দেশীয় তৈরী এলজি, ০৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালী খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ডাকাত দলের সদস্য বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে।

উল্লেখ্য, আটককৃত ডাকাত দলের সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.