ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

মাদারীপুর

শিবচরে আলেম সমাজের তোপের মুখে পরে অফিস ছাড়লেন ইসকনের তিন সদস্য

মাদারীপুরের শিবচরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর কথিত তিন সদস্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সময় শিবচরের আলেম সমাজের তোপের মুখে পুলিশের সহায়তায় অফিস কক্ষ ত্যাগ করেন। বুধবার, (২৭ নভেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারের যাদুয়ার চর রোডে বিনয় মালোর মালিকানাধীন সোনালী মার্কেটের চতুর্থ তলায় নিজ অফিস থেকে বেরিয়ে যান তারা।

কথিত তিন সদস্যরা হলেন- মাদারীপুরের জালালপুর গ্রামের কালাচান ভক্তর ছেলে কানাই বাবু ওরফে কৃষ্ণ ভক্ত (৩০) শরীয়তপুরের পালং থানার চর গুয়াতলার হিন্দু পাড়া এলাকার বুদ্ধ নাথ মন্ডলের ছেলে নন্দন বাবু (৩৫)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা বাজারে এলাকার রামা মালোর ছেলে ননি গোপাল মালো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমাদ বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও মসজিদ ভাঙ্গা মতো ঘটনা ঘটিয়ে ইসকনের সদস্যরা। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাই এদেরকে প্রতিহত করতে হবে। নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা এখানে এসেছি সুষ্ঠু একটি সমাধান করার জন্য। এখানে পুলিশ সদস্যরা এসেছেন, তারা ৩০ মিনিট সময় চেয়েছেন আমাদের কাছে। আমরা সময় দিয়েছি। আশা করি এই সময়ের মধ্যেই ইসকন সদস্যদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে।

এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ মোক্তার হোসেন বলেন, শরীয়তপুর থেকে তিনজন ইসকনের ভক্ত এখানে এসেছিল। আলেম সমাজের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে চলে গেছে। এ বিষয়ে আমরা কাউকে আটক বা গ্রেফতার করিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.