ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

মাদারীপুর

ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেনেরবাট এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত। বুধবার (২৭ নভেম্বর) রাত ৯.৩০ মিনিটে বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হ‌লেন উপ‌জেলার ব‌হেরাতলা দ‌ক্ষিন ইউনিয়‌নের বহেরাতলা গ্রামের ইসহাক হাওলাদা‌রের ছে‌লে হাসান হাওলাদার(২২), একই এলাকার রিপন হাওলাদা‌রের ছে‌লে তাওহীদ(১৬)। আহত‌দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব‌্যরত চি‌কিৎসক তাদের ঢাকা মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতা‌লে প্রেরন করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের গতিবিধি বুঝে উঠার আগেই ড্রাম ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা খায় এবং সাথে সাথেই মাথায় আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়, তারপর আশেপাশের লোকজনের সহযোগিতায় আহত দু’জনকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক পা‌লি‌য়ে যায়।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার আরএমও মোঃ ইব্রা‌হিম ব‌লেন, সড়ক দূর্ঘটনায় আহত মূমূর্ষ দুইজন রোগী হাসপাতা‌লে আস‌লে তা‌দের ঢাকা মে‌ডি‌কে‌লে প্রেরন করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.