ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

চোখ বরাবর

তাপস চক্রবর্তী
যে কথা বলিনি, এতোকাল…
বহুকাল
এই উঠানের হলুদপাতা কুড়িয়ে বলি আজ,
শোনো হে অলকানন্দার জননী।
ওই দেখো বেচারা ঈশ্বর আজ ক্লান্ত খুব
শ্মশানে ঘুমিয়েছেন বহুকাল।
যদিও পাট বেচে পাঠক আমি
আমিও লিখে রাখি তোমার অমোঘ ইতিহাস
আমিও পড়ি রাতভর— ভীষণ ভীষণ যাদুবিশ্বাস
কেউ যদি পাল্টে নেয় আমার ঘুমহীন চোখ
করোটি
জানি তোমার পাল্টে যাওয়া স্মৃতি আজ
হাসপাতালের দুয়ারে
মানহীন বর্তমান নিত্তির কাঁটায়
অথচ
জোয়ারে ভাসে এতিমের জন্মসনদ।
আমিও বুঝি জুজুরভয়
ক্ষয়
ক্ষয় হতে হতে যক্ষায় জড়িয়ে ধরেছে বুকের পাঁজর।
হে অলকানন্দার জননী
ঈশ্বরের ভেনাসের শহর ঘুরে এসো জলের সরজমিনে
আরো একবার যেও শিকাগো শহর
পারতঃ যেও সভ্য রোম
দেখো এসো বাঁধাহীন গহিনের জীবন সমষ্টি।
আরো একবার ভোরের সরগম শেষে
আরোপিত সুরে সুরে বেচারা ঈশ্বরকে জাগাও
ধানের শীষের
শিশিরে
কামাক্ষী চোখে চোখে জাগুক রক্তাক্ত পথ।
জানি এপথ আমার নয়, শপথে স্ব-পথ
হোক
চোখ বরাবর।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.