ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

ফেরারী

শুক্কুর চৌধুরী

ছিল হৃদয় জুড়ে তাহার বসবাস
তাহারে ভেবে অন্তহীন শব্দের চাষ
যৌবনে তাকে ঘিরে সুখের কল্পবিলাস।
সারাদিন সারাক্ষণ বুকের ভিতর গুঞ্জরন
আহা্ সেজেগুজে পরিপাটি অস্থির পদচারণ
ইতিউতি উঁকিঝুঁকি কখন দেখা হবে বিলক্ষণ।
ধুধু বালুচরে জেগে উঠে সবুজ প্রান্তর
চৈত্রের মরা গাঙ্গে ঢেউ খেলে যায় ভাদ্রের,
উড়ে বেড়ায় শঙ্খচিল দৃষ্টি লক্ষ্যে অবিচল
হাওয়ায় এলোমেলো চুলে দোলনার দোদুল।
নবীন যুবারা ছিল অস্থির চঞ্চল
তুমি বহতা নদী বয়ে যেতে কলকল,
তাঁকাতে গ্ৰীবা বাঁকিয়ে পানকৌড়ি উতল
কখনোবা বাউলা বাতাসে উড়তো আঁচল।
একদা তখন তুমি পূর্ণ যৌবনা
উঠোন ভর্তি কোলাহল সানাইয়ের বাজনা,
তুমি হলে পুতুল পুতুল সাজে পালকির সোয়ারী
আঙ্গিনার আড়ালে দাঁড়িয়ে বিমর্ষ বাউলা ফেরারী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.