ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

ঢাবিতে বিজয় মাসের প্রথম প্রভাত উদযাপন

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিজয়ের মাসের প্রথম প্রভাত। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’।

রবিবার (১ ডিসেম্বর) ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসসি’র সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতায় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করেন পদক্ষেপ বাংলাদেশ -এর সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।

সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশন করেছে- নৃত্যাক্ষ (এক সাগর রক্তের বিনিময়ে), মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা (রাঙামাটির রঙে চোখ জুড়ালো)।
দলীয় সঙ্গীত পরিবেশন করেছে- পদক্ষেপ বাংলাদেশ (মুক্তির মন্দির সোপান তলে), সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র (ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি), (আমার দেশের মতো এমন দেশ)।

একক সঙ্গীত পরিবেশন করেন- মারুফ হোসেন (সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি), নূর মোঃ রাজু (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে), মিতু রহমান, নীলা হাসান। একক আবৃত্তি করেন- নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ, ফরিদুজ্জামান। এছাড়া দলীয় আবৃত্তি করেছে- কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, কণ্ঠশীলন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.