ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

দেবহাটায় পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিরসহ ২জন আটক

দেবহাটা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেলও আটক করা হয়।

এঘটনায় পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সূত্র জানায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সজীব খাঁন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলির নেতৃত্বে এসআই (নিঃ) রিয়াজুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ইং-০১/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭ টা ৪৫ মিনিটের সময় দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেবহাটা থানার দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী দেবহাটা গ্রামের সামাদ গাজীর ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও ধোপাডাঙ্গা গ্রামের আলম বারী গাজীর ছেলে আল আমিন (২৫)কে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।

আসামীদ্বয়ের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং- ০১, তাং-০১/১২/২০২৪ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করা হয়। দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, মাদক আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করছে। পুলিশ সর্বদা মাদক নির্মূলে সজাগ আর এধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.