ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

আজ রবিবার ১ ডিসেম্বর ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা হচ্ছেন, মোঃ ইলিয়াছ, মোঃ করিম, জেবল হোসেন ও আক্তার হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
এতে চার পরিবারে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. ফরহাদুল ইসলাম জানান, রাতে মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়, মো. ইলিয়াসের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. ইলিয়াছ জানায়, রাতে ঘরে হঠাৎ আগুন দেখে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হয়। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। আমরা আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত করছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.