ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

মৌলভীবাজারে ইয়াবাসহ একজন আটক

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সত্য দেবনাথ (৪১) নামে একজনকে আটক করা হয়েছে।

গতকাল (১ ডিসেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানাধীন চৈত্রঘাট বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম চৈত্রঘাট বাজারের মকবুল ম্যানসন মার্কেটের সামনে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে। এসময় আটককৃত ব্যক্তির পরনের প্যান্টের পকেটে থাকা দুইটি পলিব্যাগের ভেতরে রক্ষিত মোট ২১০ পিস লাল রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত সত্য দেবনাথ কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের মৃত জগন্নাথ দেবের ছেলে।
এই ঘটনায় তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.