ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

রাজনীতি

নওগাঁ মান্দায় জাতীয় পার্টির মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় পূর্ব নির্ধারিত কর্মসূচি মোতাবেক (২রা ডিসেম্বর) জাতীয় পার্টি মান্দা উপজেলা কার্যালয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও মান্দা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জনাব মোঃ আলতাফ হোসেন মন্ডল । সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন রফিকুল ইসলাম রওশন আলী ,ডাক্তার আবু সাঈদ, রেজাউল ইসলাম ,আব্দুল্লাহ মাহফুজ, আবুবক্কার,লুৎফর রহমান, মাস্টার সুবাস চন্দ্র প্রমূখ।

মান্দা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জনাব মোঃ আলতাফ হোসেন মন্ডল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৫ ই আগস্ট সরকারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছে। যাবার আগে মরণ কামড় দিতে সে ভুল করেনি। বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোক রয়েছে। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.